প্রশ্নোত্তর বিভাগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রশ্নোত্তর বিভাগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

উত্তর : এখন আহলে বাইত বলতে প্রথমতঃ হযরত ফাতেমা যাহরা বতুল রাদিয়াল্লাহু আনহার বংশ বা আওলাদগণকে বুঝায়। তারপর হযরত আলী, হযরত আকিল, হযরত জাফর ও হযরত আব্বাছ রাদিয়াল্লাহু আনহুমদের আওলাদ বা বংশধরগণকেও আহলে বাইত বলে গন্য করা হয়। হুযুর পূরনূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লামের পবিত্রা বিবিগণ-অর্থাৎ উম্মাহাতুল মােমেনীনগণও আহলে বাইত। আল্লাহই সর্বজ্ঞ। (বিভিন্ন হাদীস ইহার প্রমাণ-অনুবাদক)।

_______________

ইরফানে শরিয়ত (প্রথম খণ্ড,পৃ:- ১৪)

মূলঃ আ'লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী রহমাতুল্লাহি আলাইহি।

অনুবাদ: অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ আবদুল জলীল রহমাতুল্লাহি আলাইহি।

রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

প্রশ্ন : আকাশের বিজলী কি জিনিস?

উত্তর : মেঘমালা পরিচালনার জন্য আল্লাহু তায়ালা একজন ফিরিস্তা মনােনীত করেছেন- যার নাম রাআদ। তার দেহ খুবই ছােট।

তার হাতে একটি বড় কোড়া রয়েছে। যখন উক্ত ফিরিস্তা মেঘমালায় কোড়া মারেন-তখন তার সংঘর্ষে মেঘমালা হতে অগ্নিস্ফুলিঙ্গ বেরহয়। উহাকে বিজলী বলা হয়। আল্লাহ-ই সর্বজ্ঞ।

_______________

ইরফানে শরিয়ত (প্রথম খণ্ড,পৃষ্ঠা - ১০)

মূলঃ আ'লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী রহমাতুল্লাহি আলাইহি।

অনুবাদ: অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ আবদুল জলীল রহমাতুল্লাহি আলাইহি।

মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

 প্রশ্ন : নামাযের সময় লুঙ্গির প্যাচ খুলে নামায পড়া হয় কেন?

জবাব : রাছুলুল্লাহ ছাল্লাল্লাহু আলইহি ওয়া ছাল্লাম নামাযে পরিধেয় কাপড় মােড়াতে নিষেধ করেছেন বলে। আল্লাহ্-ই সর্বজ্ঞ।

_________________

ইরফানে শরিয়ত (প্রথম খণ্ড)
মূলঃ আ'লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী রহমাতুল্লাহি আলাইহি।
অনুবাদ: অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ আবদুল জলীল রহমাতুল্লাহি আলাইহি।

সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

প্রশ্ন : কোন মহিলাকে তালাক দেওয়ার পর কতদিন পর সে দ্বিতীয় বিবাহ করতে পারবে?

উত্তর : তালাক দেওয়ার পর হায়েযওয়ালী মহিলা পূর্ণ তিন হায়েয অতিবাহিত হওয়ার পর বিবাহ করতে পারবে। আর মহিলা যদি

হায়েযওয়ালী না হয়-তাহলে তিনমাস পর। আর যদি গর্ভাবস্থায় তালাক হয়ে থাকে, তাহলে প্রসবের পর। উক্ত প্রসব যদি তালাকের ১ মিনিট পরেও হয় অথবা এক বছর পরে হয়, তাহলে প্রসবের পরপরই বিবাহ করতে পারবে। (এটাকে তালাকের ইদ্দত বলা হয়)।

___________________

ইরফানে শরিয়ত (প্রথম খণ্ড)
মূলঃ আ'লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী রহমাতুল্লাহি আলাইহি।
অনুবাদ: অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ আবদুল জলীল রহমাতুল্লাহি আলাইহি।

 প্রশ্ন - স্বামী মৃত স্ত্রীকে গােসল দিতে পারবে কি না এবং মৃত্যুর পর স্বামী তাঁর স্ত্রীর লাশ স্পর্শ করতে পারবে কি না।

উত্তর : মৃত স্ত্রীর কাফনের উপর স্পর্শ করতে পারবে এবং কবরেও নামাতে পারবে। কিন্তু খালী শরীর স্পর্শ করতে পারবে না সুতরাং গােসলও দিতে পারবে না। আল্লাহ-ই সর্বজ্ঞ।

_______________

ইরফানে শরিয়ত (প্রথম খণ্ড)

মূলঃ আ'লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী রহমাতুল্লাহি আলাইহি।

অনুবাদ: অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ আবদুল জলীল রহমাতুল্লাহি

আলাইহি।